Skip to content
প্লাটিনাম ফিজিও

গোপনীয়তা নীতি

আপনার তথ্য আমরা কীভাবে ব্যবহার করি, সহজ ভাষায় এখানে বলা হলো।

আমরা কী তথ্য নিই

সিরিয়ালের ফর্মে আপনি যা দেন এবং আমরা যা সংরক্ষণ করি: নাম, মোবাইল নম্বর, সমস্যার ধরন, পছন্দের তারিখ ও সময়, আপনার ভাষা (বাংলা বা ইংরেজি)। বিজ্ঞাপন থেকে এলে কোন বিজ্ঞাপন বা ক্যাম্পেইন থেকে এসেছেন তার নামও থাকে।

বিজ্ঞাপন থেকে এলে আমরা কোন বিজ্ঞাপন থেকে এসেছেন তার নাম (utm) মনে রাখি। বিজ্ঞাপন বা অ্যানালিটিক্স চালু থাকলে Meta ও Google আপনার ব্রাউজার থেকে সাধারণ ব্যবহারের তথ্য পায়। আপনার নাম, ফোন নম্বর বা সমস্যার তথ্য সেখানে পাঠানো হয় না।

কেন নিই

শুধু আপনার সিরিয়াল ঠিক করতে, আপনাকে কল করে নিশ্চিত করতে এবং সাইট ও বিজ্ঞাপন কেমন কাজ করছে তা বুঝতে।

কারা দেখতে পারেন

শুধু ক্লিনিকের অনুমোদিত কর্মীরা, যাঁরা সিরিয়াল দেখেন। আমরা আপনার তথ্য বিক্রি করি না।

কোথায় সংরক্ষণ হয়

ফর্মের তথ্য ক্লিনিকের একটি Google Sheet-এ জমা হয়, যা Google-এর সার্ভারে থাকে।

তৃতীয় পক্ষ

Google: সিরিয়াল শিটের জন্য Google Sheets, ম্যাপের জন্য Google Maps, এবং চালু থাকলে Google Analytics।

Meta: বিজ্ঞাপন চালু থাকলে Meta Pixel।

WhatsApp: ফর্ম পাঠালে আপনার তথ্য দিয়ে সাজানো একটি মেসেজ WhatsApp-এ খোলে। আপনি পাঠালে তা WhatsApp-এর নীতি অনুযায়ী চলে।

কতদিন রাখি

১২ মাস। এরপর তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।

দেখা, ঠিক করা বা মুছে ফেলার অনুরোধ

আপনার তথ্য দেখতে, ভুল ঠিক করতে বা মুছে ফেলতে চাইলে WhatsApp-এ 01314-665193 নম্বরে জানান। নাম ও যে নম্বর দিয়ে সিরিয়াল নিয়েছিলেন তা লিখুন। আমরা ৭ দিনের মধ্যে ব্যবস্থা নেব।

যোগাযোগ

প্লাটিনাম ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, বাড়ি-০৩, রোড-০৫, ব্লক-ডি, সেকশন-৬, পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

০১৩১৪-৬৬৫১৯৩